ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পুরোনো সিস্টেম নয়, নতুন বন্দোবস্তে দেশ চলবে: এনসিপি আহ্বায়ক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  4:33 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর পুরোনো ব্যবস্থায় চালানো যাবে না। দেশ পরিচালনায় ‘নতুন বন্দোবস্ত’ গড়তে হবে। এ জন্য পুরোনো সংবিধান বাতিল করে জনগণের চেতনায় ভিত্তি করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরীরপার পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপি নেতা।

নাহিদ ইসলাম বলেন, “৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে একটি মুজিববাদী সংবিধান তৈরি করা হয়। আমরা ৫৪ বছর এই বৃত্তে আটকে আছি। এবার বের হতে হবে। নতুন সংবিধানে ১৯৪৭, ৫২, ৭১ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হতে হবে।”

তিনি দাবি করেন, একটি বিশেষ মহল পুরোনো সিস্টেমে দেশ চালানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “আমরা উন্নয়নের নাম করে ঘুষ আর প্রতারণার রাজনীতি চাই না, চাই ইনসাফ ও জবাবদিহিতার রাষ্ট্র।”

আন্তর্জাতিক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “আসামে মুসলিমবিরোধী আন্দোলন চলছে। হিন্দুত্ববাদী শক্তি মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানাচ্ছে। আমরা এ অঞ্চলে সম্প্রীতির রাজনীতি চাই।”

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে সেবা পেতে ঘুষ দিতে হয়। পুলিশ বা সেনাবাহিনীর মতো কোনো সংস্থা যেন জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব সাদিয়া ফারজানা, ডা. তাসনিম জারা, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আবু বাকের মজুমদার, যুব শক্তির সদস্যসচিব ডা. জাহেদ প্রমুখ।

পথসভা শেষে এনসিপির নেতারা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে চা-শ্রমিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। পরে তাদের সংবর্ধনা জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি