ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন ২০০টি আমদানি অনুমতি দেবে সরকার

#

ডেস্ক রিপোর্ট

১৪ ডিসেম্বর, ২০২৫,  12:01 AM

news image

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ শনিবার থেকে প্রতিদিন ২০০টি করে আমদানি অনুমতি (আইপি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

কৃষি মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু করা হচ্ছিল। সরকার ৭ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের শর্ত আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ, গত ১ আগস্ট থেকে যেসব ব্যবসায়ী আমদানির অনুমতি চেয়েছেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি