ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

পেট্রোনাসের অস্বীকৃতিতে চাপে বাফুফে, স্পন্সর বিতর্কে নতুন ঝড়

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৫,  12:14 AM

news image

বাংলাদেশ ফুটবল লিগের লোগো উন্মোচন থেকে শুরু হওয়া বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে টাইটেল স্পন্সর নিয়ে জটিলতা। বাফুফে জানিয়েছিল, মালয়েশিয়ার রাষ্ট্রীয় তেল–গ্যাস কোম্পানি পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—তাদের সঙ্গে বাফুফের কোনো চুক্তিই হয়নি।

পেট্রোনাসের নাম ঘোষণার পর মালয়েশিয়ান ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় ঝড় তোলে। নিজ দেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগ কমিয়ে বিদেশে স্পন্সর—এমন প্রশ্ন ওঠে সেখানকার সমর্থকদের মধ্যে। এর জেরে কোম্পানিটি এক বিবৃতিতে জানায়,

“বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে পেট্রোনাসের কোনো স্পন্সরশিপ চুক্তি নেই। আমাদের ব্র্যান্ড ব্যবহার করার অনুমতিও দেওয়া হয়নি।”

এর আগে বাফুফের উন্মোচিত নতুন লোগো নিয়ে ‘নকলের’ অভিযোগ ওঠে। বিদেশি একটি অ্যাপের লোগোর সঙ্গে প্রায় অভিন্ন মিল পাওয়া যায়। তবে লিগ কমিটির সংশ্লিষ্ট ফাহাদ করিম বিষয়টি অস্বীকার করে বলেন, “সম্ভাব্য সব যাচাই-বাছাই করেই লোগো করা হয়েছে, মিলটা কাকতালীয়।”

এমন বিতর্কের মধ্যেই এক মাস বিরতির পর আজ মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তৃতীয় রাউন্ডের শুরুতেই কুমিল্লায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি