ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

প্যানোরামা প্রামাণ্যচিত্রে বক্তব্য বিকৃতির অভিযোগে বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৫,  12:14 AM

news image

প্যানোরামা প্রামাণ্যচিত্রে বক্তব্য সম্পাদনা করে বিভ্রান্তিকর বার্তা দেওয়ার অভিযোগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার (প্রায় ৩.৭ বিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার একটি আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, মানহানির পাশাপাশি বিবিসির বিরুদ্ধে বাণিজ্যিক কার্যপ্রণালি আইন লঙ্ঘনের অভিযোগও এনেছেন ট্রাম্প।

মামলায় বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া ভাষণ প্যানোরামা প্রামাণ্যচিত্রে ব্যবহার করা হয়। তবে ওই ভাষণের কিছু অংশ সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, বিবিসি ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষমূলক ও প্রতারণামূলকভাবে তাঁর বক্তব্য বিকৃত করেছে।

এদিকে, গত মাসে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে বিবিসির মহাপরিচালক (ডিজি) টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। পরে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে জানায়, মানহানির কোনো ‘আইনগত ভিত্তি’ নেই।

মামলার বিষয়ে এখনো বিবিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি