ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

প্রথম সভাতেই একনেকের ১২ প্রকল্প অনুমোদন, জুলাই প্রকল্প আটকে গেল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  12:00 AM

news image

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায়। আজ রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় ১৪টি প্রকল্প উত্থাপন করা হয়, যার মধ্যে ১২টি অনুমোদন পেয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ‘৩৬ জুলাই’ প্রকল্পের আওতায় ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা ছিল, যা শহীদ পরিবারগুলোকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল।

তবে সভায় এই মানবিক প্রকল্পটি অনুমোদন না পাওয়ায় সংশ্লিষ্ট মহলে হতাশা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাসের শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের একটি বড় পদক্ষেপ হতে পারতো এই প্রকল্প।

অন্যদিকে, যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে তার মধ্যে রয়েছে- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত)। দেশের বিভিন্ন স্থানে ২০টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প। বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিক ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিজ প্রকল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প। রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্প। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর সম্প্রসারণ প্রকল্প। কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প। মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ প্রকল্প

এই ১২টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৮ হাজার ৫৮ কোটি টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি টাকা।

এছাড়া গণঅভ্যুত্থান-২০২৪ এর অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ প্রকল্পসহ আরও ১৮টি প্রকল্প নিয়ে একনেক সদস্যদের অবহিত করা হয়েছে বলে জানায় পরিকল্পনা বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি