ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

প্রাথমিকে শনিবারও ক্লাস, মাধ্যমিক-কলেজে শুরু ঈদের ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  8:49 PM

news image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে ছুটির সূচিতে এবার ভিন্নতা দেখা গেছে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার (২৩ মে) খোলা থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রোজার ছুটির ঘাটতি সমন্বয়ের অংশ হিসেবে ওই দিন ক্লাস চালু রাখা হচ্ছে। ফলে মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটির সুবিধা পেলেও প্রাথমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস করতে হবে।

এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, একই সময়ে অন্যান্য স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে গেলেও শুধু প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ক্লাস রাখা বৈষম্যমূলক।

অভিভাবকদের একাংশও সিদ্ধান্তটি নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। অনেক পরিবার আগে থেকেই ঈদ উপলক্ষে সন্তানদের গ্রামে পাঠানোর প্রস্তুতি নিয়েছিলেন। শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

সব মিলিয়ে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে ১৬ দিনের এবং মাদরাসা পর্যায়ে ২৩ দিনের ছুটি থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের কার্যত ছুটি শুরু হবে ২৪ মে থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি