ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা- আবারও দাবি কাদের সিদ্দিকীর

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬,  1:39 PM

news image

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক ছিলেন, তবে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে—এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, জিয়াউর রহমানকেও যেমন ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, তেমনি হাজার বছরেও বঙ্গবন্ধুকেও মুছে ফেলা সম্ভব নয়।

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকত না, আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। তার মতে, আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই রাজনৈতিক শক্তিরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার ঐতিহাসিক ভিত্তি আছে।

তিনি অভিযোগ করেন, কিছু নেতা জিয়াউর রহমানকে ছোট করে দেখানোর চেষ্টা করেন, যা ঠিক নয়। তার ভাষায়, “জিয়াউর রহমান এত ছোট ব্যক্তি নন।”

তবে তিনি আবারও বলেন, জিয়াউর রহমান নিজে থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। তার দাবি, তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, “অনেকে এত ইংরেজি বোঝেন, কিন্তু ‘অন বিহাফ অব আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’—এই কথাটার অর্থ বোঝেন না।”

তিনি সতর্ক করে বলেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করলে তা সফল হবে না। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক—কারও নামই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।

এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হককেও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি