ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বন্ডাই সৈকত হামলাকারী সাজিদ আকরাম হায়দরাবাদের বাসিন্দা ছিলেন: তেলেঙ্গানা পুলিশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৫,  12:10 AM

news image

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলার ঘটনায় জড়িতদের একজন সাজিদ আকরাম (৫০) ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তেলেঙ্গানা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) বি শিবধর রেড্ডি জানান, হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন সাজিদ আকরাম। এরপর ১৯৯৮ সালের নভেম্বরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

ডিজিপি জানান, অস্ট্রেলিয়ায় অভিবাসী হওয়ার পর সাজিদ ছয়বার হায়দরাবাদ সফর করেছেন। তবে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগ পর্যন্ত তেলেঙ্গানায় তাঁর বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। সাজিদের চরমপন্থায় জড়িয়ে পড়ার পেছনে ভারতের কোনো সংযোগ নেই বলেও দাবি করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে তেলেঙ্গানা পুলিশের বিবৃতি উদ্ধৃত করে জানানো হয়, সাজিদ আকরাম ভারতীয় নাগরিক ছিলেন।

এদিকে অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, বন্ডাই সৈকতে হামলার আগে সাজিদ আকরাম ও তাঁর ছেলে নাভিদ সামরিক ধাঁচের প্রশিক্ষণ নিতে ফিলিপাইনে গিয়েছিলেন। ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর মুখপাত্র ডানা স্যান্ডোভালের বরাত দিয়ে জানানো হয়, গত ২৮ নভেম্বর দাভাও থেকে ম্যানিলার সংযোগ ফ্লাইটে তারা ফিলিপাইন ত্যাগ করেন। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল সিডনি।

সাজিদ আকরাম ফিলিপাইনে প্রবেশ করেন ভারতীয় পাসপোর্টে এবং তাঁর ছেলে নাভিদের কাছে ছিল অস্ট্রেলীয় পাসপোর্ট।

গত রোববার বন্ডাই সৈকতে হামলায় অন্তত ১৫ জন নিহত হন। হামলায় সাজিদ আকরাম নিহত হন এবং গুরুতর আহত নাভিদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি