ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ভারতকে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৬,  3:02 PM

news image

বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ।

তিনি বলেন, ‘ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়েছে, ক্ষমতার পালাবদলও হয়েছে। তবে দিল্লি যদি ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।’

এ সময় দেশের সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক পদক্ষেপগুলো নিষ্ঠা ও সততার সঙ্গে বাস্তবায়নে প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি