ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বিতর্কে আসামের কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রদ্রোহ মামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৫,  11:34 PM

news image

আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সম্প্রতি শ্রীভূমিতে কংগ্রেসের এক সভায় বক্তৃতা শুরু করার আগে বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র প্রথম দুই লাইন গেয়ে শোনান। পরে সেই ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিজেপি নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান।

বিজেপির অভিযোগ, বাংলাদেশ লাগোয়া আসামের বরাক উপত্যকায় এই ঘটনার মাধ্যমে কংগ্রেস বাংলাদেশি নেতাদের বক্তব্যকে সমর্থন জানাচ্ছে—যেখানে কেউ কেউ উত্তর–পূর্ব ভারতকে বাংলাদেশে অন্তর্ভুক্ত বলে দাবি করে থাকেন।

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া কোনো অপরাধ নয়। দলটির এক মুখপাত্র বলেন, “রবীন্দ্রনাথের গান ভারতেরই গর্ব। তাই এটি গাওয়া মানেই রাষ্ট্রদ্রোহ নয়।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি