ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

বাংলাদেশে এয়ারবাসের কূটনৈতিক তৎপরতা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে আগ্রহী ইউরোপীয় বিমান নির্মাতা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  11:56 PM

news image

বাংলাদেশে এয়ারবাসের কূটনৈতিক তৎপরতা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে আগ্রহী ইউরোপীয় বিমান নির্মাতা

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল এভিয়েশন খাতে নিজেদের অবস্থান শক্ত করতে এবার সরাসরি কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইউরোপের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস

মঙ্গলবার ঢাকায় ফ্রান্স-জার্মান দূতাবাসে অনুষ্ঠিত “বাংলাদেশের এভিয়েশন গ্রোথ” শীর্ষক এক আলোচনায় অংশ নেয় প্রতিষ্ঠানটি। সভায় ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

এয়ারবাস জানিয়েছে, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ১৪টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে—যার মধ্যে রয়েছে ১০টি এয়ারবাস A-350 এবং ৪টি A-320neo। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সভায় ইউরোপীয় কূটনীতিকরা বলেন, এয়ারবাসের প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবন বিমানের বহরকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে সহায়ক হবে। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ এখন আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বিকশিত হওয়ার সব উপাদানই ধারণ করছে, এবং এই প্রক্রিয়ায় এয়ারবাস হতে পারে একটি কৌশলগত অংশীদার।”

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বলেন, বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির প্রসার এবং অর্থনীতির বৃদ্ধি বিবেচনায় আধুনিক ও পরিবেশবান্ধব উড়োজাহাজের এখনই প্রয়োজন।

এয়ারবাসের কমার্শিয়াল সেলস ডিরেক্টর রাফায়েল গোমেজ নয়া জানান, “দক্ষিণ এশিয়ায় পরিচালিত ফ্লাইটের ৭২ শতাংশই এয়ারবাসের উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এয়ারবাসকে অংশীদার হিসেবে পেলে সেটি হবে সঠিক সিদ্ধান্ত।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি