ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে প্রকাশ পেল ‘Bhalobashi Bolte Chai’ মিউজিক ভিডিও, মডেল সুষ্মিতা নজর কাড়লেন কুষ্টিয়া-১ আসনে নিরঙ্কুশ জয়; দৌলতপুরে বিএনপির শক্ত অবস্থান এনডিইউবি ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংলিশ সাথে ছিল ফ্যান্টাসী কিংডম ও আল্টিমেট স্পোর্টস বসুন্ধরা টিস্যুর পারফরমার'স মিট অনুষ্ঠিত ঢাকা-১৭: তপু রায়হান ঘোষণা করলেন ঐক্যমতের নির্বাচনী ইশতেহার ডেইলি সানের উদ্যোগে ইংলিশ মিডিয়াম ও উচ্চশিক্ষা নিয়ে রাউন্ড টেবিল, উন্মোচন হলো “বিয়ন্ড বর্ডারস” নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে পার্টনারশিপ করল টিকটক

#

বিজ্ঞপ্তি

২৯ ডিসেম্বর, ২০২৫,  11:37 PM

news image

টিকটক আগামী এক বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে পার্টনারশিপের ঘোষণা দিয়েছে। এই পার্টনারশিপে টিকটক বাফুফের অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে কাজ করবে। এর লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা ও মান উন্নয়ন, কনটেন্ট ক্রিয়েটরদের ফুটবল ইকোসিস্টেমে যুক্ত করা এবং টিকটকের গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলাদেশের ফুটবলকে তুলে ধরা।বাংলাদেশে ফুটবল একটি অন্যতম জনপ্রিয় খেলা। তরুণ প্রজন্ম এখন মোবাইলভিত্তিক শর্ট ভিডিওর মাধ্যমে খেলাধুলার কনটেন্ট বেশি উপভোগ করছে। বাফুফে কমিউনিটি ফুটবলের সঙ্গে দর্শকদের যুক্ত রাখতে টিকটকের এই পার্টনারশিপ বছরজুড়ে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করবে। আগামী এক বছর টিকটক হবে বাফুফে কনটেন্টের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে ম্যাচ হাইলাইটস, পর্দার পেছনের মুহূর্ত, খেলোয়াড়দের গল্প, দর্শকদের প্রতিক্রিয়া এবং ক্রিয়েটরদের তৈরি ফুটবল কনটেন্ট দেখা যাবে। গুরুত্বপূর্ণ ম্যাচ ও বিশেষ মুহূর্ত ঘিরে ক্যাম্পেইন,  বিশেষ ক্যাম্পেইন, ক্রিয়েটর পার্টনারশিপ, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং পুশ নোটিফিকেশন চালু করা হবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “সৃজনশীলতা, সংস্কৃতি ও কমিউনিটির মাধ্যমে টিকটকে খেলাধুলা প্রেমীরা যুক্ত হতে পারে। বাফুফের সঙ্গে কাজ করে আমরা একটি সক্রিয় কনটেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে চাই, যেখানে ক্রিয়েটর ও বাংলাদেশের ফুটবলকে বিশ্বের কাছে তুলে ধরা যাবে।”

বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “আমরা চাই, ম্যাচের বাইরেও ভক্তরা ফুটবলের নানা দিক উপভোগ করুক এবং সকলের যেন ফুটবলে আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়।”

টিকটকে বাফুফের অফিসিয়াল কনটেন্ট ফলো করলে সারা বছর ভক্তরা ফুটবলের হাইলাইটস ও এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি