ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

#

বিজ্ঞপ্তি

০৪ নভেম্বর, ২০২৫,  12:42 AM

news image

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের আওতাধীন "Skills for Industry Competitiveness and Innovation"- এর আওতায় "উদ্যোক্তা হবো, দেশ গড়বো" এই স্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে (গত ৩০ শে অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার) এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্হাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার জনাব মোঃ শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি এর হেড অফ এসএমই (মার্কেটিং) জনাব এন এইচ এম নুসরাত ও খুলনা এরিয়ার হেড জনাব মোহাম্মদ কবির হোসেন। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের আওতাধীন "Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)"- এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক  সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর উর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্হানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি