ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তারে ২৫৮ নাগরিকের তীব্র নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  11:59 PM

news image

মানিকগঞ্জের সাটুরিয়ার বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার অবিলম্বে মুক্তি দাবি করেছেন দেশের ২৫৮ জন বিশিষ্ট নাগরিক। রোববার অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্ম–অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যে হামলা, মবসন্ত্রাস, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে—তা গভীর উদ্বেগজনক। নাগরিকরা বলেন, এসব হামলার শিকার হওয়ার পরও অনেককে উল্টো হয়রানি ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকেই ধর্মীয় উগ্রবাদ সংগঠিতভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। মাজার ও কবর ভাঙচুর, বাউল–ফকিরদের ওপর হামলা, নারীর পোশাক নিয়ে হেনস্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের মতো ঘটনাকে “মবসন্ত্রাসের উত্থান” হিসেবে উল্লেখ করা হয়।

নাগরিকরা আইন–শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, কার্যকর পদক্ষেপের অভাব উগ্রবাদকে আরও উৎসাহিত করছে। অবিলম্বে মবসন্ত্রাস রোধ, ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি