ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বিদেশগামীদের জন্য বড় স্বস্তি, ভিসা বন্ড পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৬,  5:40 PM

news image

বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকের মাধ্যমে সহজেই এই অর্থ বিদেশে পাঠানো যাবে।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নতুন সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীর পক্ষে ব্যাংকগুলো এখন ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠাতে পারবে।

এই সিদ্ধান্তের ফলে বিদেশি ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই লোড করা থাকবে। যাদের ইতোমধ্যে আন্তর্জাতিক কার্ড আছে, তারা ভ্রমণ কোটার আওতায় আবারও অর্থ লোড করতে পারবেন।

তবে এই অর্থ শুধু ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের জন্যই ব্যবহার করা যাবে।

এছাড়া এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব এবং এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড থেকেও এই সুবিধা নেওয়া যাবে।

খাতসংশ্লিষ্টদের মতে, এই নীতির ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে ভিসা প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা সিকিউরিটি ডিপোজিট লাগে, সেখানে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

ভিসা বন্ড হলো বিদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে জমা দেওয়ার একটি ব্যবস্থা। আবেদনকারী ভিসার শর্ত মেনে নির্ধারিত সময় শেষে দেশে ফিরে এলে এই অর্থ সাধারণত ফেরত দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি