ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বিপিএলের ১২তম আসরে পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, খুলনা ও বরিশাল দল পায়নি

#

ডেস্ক রিপোর্ট

০৫ নভেম্বর, ২০২৫,  12:14 AM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।

বিসিবি জানিয়েছে, ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুর পেয়েছে টগি স্পোর্টস, রাজশাহীর দায়িত্ব পেয়েছে নাবিল গ্রুপ, চট্টগ্রাম যাবে টাইএঙ্গেল স্পোর্টস-এর হাতে, আর সিলেটের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি।

তবে পুরনো ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রি এবার দল পায়নি। বরিশাল থেকেও আকাশবাড়ী হলিডেজ আবেদন করলেও শেষ পর্যন্ত দল পায়নি তারা।

মোট ১১টি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিতে আবেদন করেছিল। এর মধ্যে ৩টি বিসিবির নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। অবশিষ্ট আটটির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু জানান, “শর্ত পূরণ না করায় কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। তবে ড্রাফটের সময় যদি আরও দল যুক্ত হয়, অবাক হওয়ার কিছু থাকবে না।”

তিনি আরও জানান, ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের শেষ ভাগে শুরু হবে টুর্নামেন্টের মূল আসর।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি