ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত: শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:50 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র দুই মাস বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই বড় রদবদল এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চারিথ আসালঙ্কাকে সরিয়ে আবারও জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে দাসুন শানাকাকে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিশ্বকাপ সামনে রেখে শানাকার নেতৃত্বে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে। নতুন মেয়াদে শানাকার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। এরপরই বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।

নবনিযুক্ত প্রধান নির্বাচক প্রমোদ্য উইকরামানাসিংহে বলেন, আগের নির্বাচক কমিটির তৈরি করা ২৫ জনের তালিকাকেই বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। কোচ সনাথ জয়াসুরিয়ার সঙ্গে আলোচনা করেই অধিনায়ক হিসেবে শানাকাকে বেছে নেওয়া হয়েছে।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি