ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বিশ্বকাপ শুরুর আগেই নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন দেখছে পূর্বাভাস

#

ডেস্ক রিপোর্ট

০৭ মে, ২০২৬,  6:09 PM

news image

২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে আলোচনা তুঙ্গে। বিনিয়োগ ব্যাংক পেনমুর লিবেরাম তাদের সাম্প্রতিক সিমুলেশনে জানিয়েছে, এবারের বিশ্বকাপ জিততে পারে নেদারল্যান্ডস। পূর্বাভাসটি সত্যি হলে এটিই হবে ডাচদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।

বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে আরও একটি বিষয়—শেষ তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আগেভাগেই সঠিকভাবে অনুমান করেছিল প্রতিষ্ঠানটি। ফলে তাদের নতুন পূর্বাভাস ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডামেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আজতেকা স্টেডিয়াম-এ এবং ফাইনাল হবে মেটলাইফ স্টেডিয়াম-এ।

বিশ্লেষকদের মতে, এই বিশ্বকাপ শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি ও সংস্কৃতিরও বড় এক মিলনমেলা হয়ে উঠতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট স্টেডিয়াম ও ডাটা অ্যানালিটিক্সের ব্যবহার এবারের আসরকে আরও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

এছাড়া বহুসাংস্কৃতিক উত্তর আমেরিকায় আয়োজিত এই টুর্নামেন্টে অভিবাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এবারের বিশ্বকাপের আরেকটি বিশেষ দিক হলো—প্রথমবারের মতো একটি নয়, তিনটি অফিসিয়াল মাসকট রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ‘ক্লাচ’, কানাডার ‘মেপল’ এবং মেক্সিকোর ‘জায়ু’ যৌথভাবে এবারের আসরের প্রতীক হিসেবে থাকছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি