ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি নিষিদ্ধ, ফুটবলে নৈতিক সংকট ঘোষণা ফেডারেশনের

#

ডেস্ক রিপোর্ট

০১ নভেম্বর, ২০২৫,  11:19 PM

news image

তুরস্কের ফুটবলে বড় ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) শুক্রবার ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে ফুটবল ম্যাচে বেটিং বা জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

ফেডারেশনের শৃঙ্খলাবিষয়ক বোর্ড জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনজন রেফারির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

টিএফএফ তাদের ওয়েবসাইটে অভিযুক্তদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে, যদিও তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফেডারেশন সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু জানান, “রাষ্ট্রীয় সংস্থার সরবরাহ করা তথ্য অনুযায়ী, তুরস্কের পেশাদার লিগে সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়া খেলেছেন।”

তিনি আরও বলেন, “এটি কাঠামোগত নয়, নৈতিক সমস্যা। আমাদের ফুটবলে এখন এক গভীর নৈতিক সংকট বিরাজ করছে।”

হাজিওসমানোগলু জানান, কিছু রেফারি অবিশ্বাস্য সংখ্যক বার বেট করেছেন—একজন রেফারি একাই ১৮,২২৭ বার বেট করেছেন, ৪২ জন রেফারি করেছেন ১,০০০টির বেশি ম্যাচে, আবার কেউ কেউ মাত্র একবার।

তিনি দাবি করেন, রেফারিদের বেতন পরিশোধে কোনো অনিয়ম হয়নি। “যদি এমন একজন রেফারিও থাকে, যিনি তার প্রাপ্য বেতন পাননি, আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করব,” বলেন হাজিওসমানোগলু।

এই কেলেঙ্কারি এখন তুরস্কের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি