ঢাকা ০৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন সাইবার সন্ত্রাস রোধে সরকারের সাহসী উদ্যোগ অন্ধকার ভেদ করে আলো ফিরিয়ে দিল বসুন্ধরা আই হসপিটাল তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক

বড় প্রকল্প মানেই দুর্নীতি—এই ধারণা ভাঙতে চান প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৬,  4:33 PM

news image

টাকা অপচয় করে মেগা প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটতে চায় না সরকার—এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগের সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় প্রকল্প নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো প্রকল্পের সুফল শুধু কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই হবে না; সেটি যেন সরাসরি সাধারণ মানুষ ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের করের টাকার যথাযথ ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে—বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি। এই নেতিবাচক ধারণা বদলাতে হলে কাজের মাধ্যমেই স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ দিতে হবে।

প্রসঙ্গত, প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রাথমিকভাবে পরিকল্পিত এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার যানজট কমানো এবং পার্শ্ববর্তী উপশহরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি