ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

ভর্তিতে জালিয়াতি প্রমাণিত-গোলাম রাব্বানীর এমফিল ভর্তি বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  11:58 PM

news image

জালিয়াতি প্রমাণিত হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। আজ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলা অনুষদের ডিন ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান নিশ্চিত করেন যে, ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী হিসেবে রাব্বানীর ভর্তিতে জালিয়াতির প্রমাণ মিলেছে। একই সঙ্গে মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির ভর্তিও বাতিল করা হয়েছে।

প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম লঙ্ঘন করে ভর্তি হওয়ায় অ্যাকাডেমিক কাউন্সিল ভর্তি বাতিল করেছে। তবে ডাকসুর জিএস পদের বৈধতা সম্পর্কে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

এই ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি রাশেদ খান ও ছাত্র অধিকার পরিষদের নেতা সানাউল্লাহ হকের আবেদনের পর তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত প্রতিবেদনে জালিয়াতির প্রমাণ ওঠে আসে এবং আজ ভর্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি