ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ভোটার তালিকায় সময়ের বাঁধ ভেঙে নয়া অধ্যাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫,  2:48 PM

news image

সরকার ভোটার তালিকা সংশোধনে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে। এতে নির্বাচন কমিশনকে (ইসি) বছরের যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে, তফসিল ঘোষণার আগেই।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ভোটার তালিকা আইন সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে এবং সংসদ ভেঙে যাওয়ার কারণে রাষ্ট্রপতির কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দেয়। তাই সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।

অধ্যাদেশ অনুযায়ী, আইনটি অবিলম্বে কার্যকর হবে। এতে ২০০৯ সালের আইনটির ধারা ৩-এর দফা (জ)-এ পরিবর্তন এনে ‘১ জানুয়ারি’র পরিবর্তে “কমিশন ঘোষিত যেকোনো তারিখ” সংযোজন করা হয়েছে। অর্থাৎ ইসি এখন চাইলে বছরে যেকোনো সময় ভোটার তালিকা সংশোধন বা হালনাগাদ করতে পারবে।

এছাড়া ধারা ১১-তে নতুন উপধারা যোগ করে বলা হয়েছে, কম্পিউটার ডাটাবেজভিত্তিক ভোটার তালিকা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ অথবা তফসিল ঘোষণার আগে নির্ধারিত সময়সীমায় হালনাগাদ করা যাবে।

এই হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ১৮+ নাগরিকদের তালিকাভুক্ত করা। মৃত বা অযোগ্য ভোটারদের বাদ দেওয়া এবং এলাকার পরিবর্তনের ভিত্তিতে ভোটার স্থানান্তর অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, আগের বিধানে ১ জানুয়ারির পরে যারা ১৮ বছর পূর্ণ করতেন তারা ভোটার হতে পারতেন না। এখন সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি