ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক আইজিপি মামুন এখন ডিভিশন–২ বন্দি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৫,  11:23 PM

news image

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ড কার্যকর হওয়ায় কারা বিধি অনুসারে তার ডিভিশন–১ সুবিধা বাতিল হয়ে যাচ্ছে। এখন তিনি ডিভিশন–২ পাবেন, তবে কয়েদির পোশাক পরতে হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, “সাজাপ্রাপ্ত কোনো বন্দির পূর্বের ডিভিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। প্রয়োজনে তিনি আবেদন করতে পারেন, অনুমোদন পেলে ডিভিশন–২ পাবেন; না হলে সাধারণ বন্দি হিসেবেই থাকতে হবে।”

কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির বন্দিদের ডিভিশন–১ এবং সামাজিক মর্যাদা ও জীবনযাপনের মান অনুযায়ী উচ্চমানের বন্দিদের ডিভিশন–২ দেওয়া হয়।

সাবেক আইজিপি মামুনের আইনজীবী জায়েদ বিন আযাদ জানান, রায়ের অনুলিপি পেতে সময় লাগবে এবং এখনো আপিলের বিষয়ে কোনো নির্দেশনা পাননি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি