ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাজধানীর যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল, কী আছে এতে

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  10:13 PM

news image

রাজধানী ঢাকার যানজট কমাতে নতুন উদ্যোগ হিসেবে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনোভেশন টিম এই নতুন মডেলের প্রস্তাব দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা শহরের উত্তর-দক্ষিণে অবস্থিত প্রধান ৫টি সড়ক এবং পূর্ব-পশ্চিমে ৩টি সড়ক মিলিয়ে প্রায় ১০৫ কিলোমিটার রাস্তা ‘জিরো সিগন্যাল’ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই পরিকল্পনায় বলা হয়েছে, নির্দিষ্ট ১০৫ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক সিগন্যাল পুরোপুরি বাদ দেওয়া হবে। এর পরিবর্তে ৩৭টি স্থানে ওভারপাস, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ ও ইউলুপ নির্মাণ করে যান চলাচলকে নিরবচ্ছিন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়েছে, ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন, পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণের বিষয়েও সুপারিশ রয়েছে, যাতে যান চলাচল বাধাহীন থাকে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ২০২৬ সালের ১২ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি টেকনিক্যাল উপকমিটি গঠন করা হয়, যারা পরবর্তীতে ১৯ এপ্রিল বৈঠক করে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি সুপারিশ তৈরি করে।

পরবর্তীতে এসব সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয় এবং বলা হয়, বাংলাদেশ পুলিশকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করতে হবে।

এর অংশ হিসেবে একজন ফোকাল পারসনও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি পুরো সমীক্ষা কার্যক্রম সমন্বয় করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি