ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাজনৈতিক রূপরেখা নির্ধারণে সামনে ‘গুরুত্বপূর্ণ’ পাঁচদিন: প্রেস সচিব

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৫,  6:32 PM

news image

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা নির্ধারণে আগামী পাঁচ থেকে ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি।

প্রেস সচিব জানান, নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছেন। তিনি বলেন, যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলাপকালে শফিকুল আলম বলেন, এই সরকার ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পায়। সেখান থেকে দেখলে বলা যায়, অন্তর্বর্তী সরকার ভালো কাজ দেখাতে পেরেছে।

এছাড়া, চাঁদাবাজির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং পদ্ধতিতে স্বচ্ছতা নেই, যা অত্যন্ত দুঃখজনক

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি