ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাশিয়া-চীনসহ ‘কোর-৫’ জোটের গুঞ্জন, ট্রাম্প প্রশাসনের নথিতে ইঙ্গিত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  12:08 AM

news image

প্রতিদ্বন্দ্বী শক্তি রাশিয়া ও চীনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। ‘কোর-৫’ নামে প্রস্তাবিত এই জোটে যুক্তরাষ্ট্রের পাশাপাশি থাকতে পারে চীন, রাশিয়া, ভারত ও জাপান।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি হোয়াইট হাউস প্রকাশিত জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত একটি প্রতিবেদনে এই ধরনের জোট গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কৌশলগত নথিতে ‘সি-৫’ বা ‘কোর ফাইভ’ ফোরাম গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত এই জোটের মাধ্যমে ইউরোপকেন্দ্রিক বিদ্যমান জোট জি৭ এবং গণতন্ত্রভিত্তিক ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ফোরামগুলোকে পাশ কাটানো হতে পারে। জি৭-এর মতোই কোর-৫ নির্দিষ্ট বৈশ্বিক ইস্যুতে শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোর-৫-এর সম্ভাব্য প্রথম এজেন্ডা হতে পারে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি