ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ টটেনহ্যাম–ম্যানইউ দ্বৈরথ

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৫,  12:02 AM

news image

রুদ্ধশ্বাস এক ম্যাচে জয়-পরাজয়ের ফয়সালা হয়নি টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। ইনজুরি টাইমের নাটকীয়তায় ২-২ ব্যবধানের ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

শনিবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে ব্রায়ান এমবুমোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে আর গোল না হলেও শেষ মুহূর্তে ম্যাচ জমে ওঠে।

৮৪ মিনিটে টটেনহ্যামের ম্যাথিস টেল গোল করে ম্যাচে সমতা ফেরান। যোগ করা সময়ের প্রথম মিনিটে রিচার্লিসনের গোলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে কর্নার থেকে হেড করে গোল করেন ডাচ ডিফেন্ডার ম্যাথিজ ডি লিগট, এনে দেন ম্যানইউকে রোমাঞ্চকর সমতা।

এই ড্রয়ের ফলে ১১ ম্যাচ শেষে টটেনহ্যাম ও ম্যানইউ—দুই দলেরই পয়েন্ট ১৮। গোল পার্থক্যে টটেনহ্যাম তৃতীয় স্থানে, আর ইউনাইটেড রয়েছে সপ্তম স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি