ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

রুদ্ধশ্বাস লড়াইয়ে হংকংয়ের কাছে ১ উইকেটে হেরে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫,  12:38 AM

news image

হংকং সিক্স-এ-সাইড টুর্নামেন্টে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর প্লেট ফাইনালে স্বাগতিক হংকংয়ের কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশ। আকবর আলীর বিধ্বংসী ফিফটি সত্ত্বেও জয় হাতছাড়া হয় টাইগারদের।

রোববার মং কংয়ের মিশন রোড মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার হাবিবুর রহমান সোহান (০) ফিরলেও, জিসান আলম (৭ বলে ২৭) ও আবু হায়দার রনি (৮ বলে ২৮) দারুণ সূচনা এনে দেন। এরপর অধিনায়ক আকবর আলী ১৩ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেন, যাতে ছিল ৭ ছক্কা ও ১ চার। ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রানে থামে বাংলাদেশের ইনিংস।

জবাবে হংকং শুরুতে বিপর্যয়ে পড়ে, ২ ওপেনারই শূন্য হাতে ফেরেন। কিন্তু আইজাজ খানের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। মাত্র ২১ বলে ৪ চার ও ১১ ছক্কায় ৮৫ রান করে ম্যাচ জেতান তিনি। ৬ ওভারে ৫ উইকেটে ১২৩ রান করে জয় তুলে নেয় হংকং।

বাংলাদেশের পক্ষে আবু হায়দার রনি ৪ উইকেট শিকার করেন। টুর্নামেন্টে ষষ্ঠ স্থান নিয়েই শেষ করতে হলো আকবর আলীর দলকে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি