ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

রেলওয়ের ৩৫৮ কোটি টাকা আত্মসাত: সাবেক ডিজি শামসুজ্জামানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  11:15 PM

news image

রেলওয়ের একটি প্রকল্পে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অভিযুক্ত অন্যরা হলেন—রেলওয়ের পরিচালক মৃণাল কান্তি ধনিক, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী, অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক হারুন-অর-রশীদ এবং মো. মিজানুর রহমান।

মামলায় বলা হয়, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে ‘রোলিং স্টক অপারেশনস ইমপ্রোভমেন্ট প্রজেক্ট’-এর অধীনে ১২৫টি লাগেজ ভ্যান কেনার নামে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। প্রকল্পের বাস্তব চাহিদা, উপযোগিতা, সম্ভাব্যতা যাচাই এবং বাজার মূল্যায়ন ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভ্যান কেনা হয়—যার ফলে রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি