ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

লিবিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি পাকিস্তানের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  12:01 AM

news image

পাকিস্তান লিবিয়ার একটি সশস্ত্র বাহিনীর কাছে ৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির চুক্তি করেছে বলে দেশটির চারজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন। এটি পাকিস্তানের ইতিহাসে অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় সক্রিয় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে পূর্ব লিবিয়ার বেনগাজিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও এলএনএর ডেপুটি কমান্ডার-ইন-চিফ সাদ্দাম খলিফা হাফতারের মধ্যে বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত হয়।

পরিচয় প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, চুক্তির আওতায় পাকিস্তান ১৬টি জেএফ–১৭ যুদ্ধবিমান ও ১২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করবে। জেএফ–১৭ যুদ্ধবিমানটি পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি।

চার কর্মকর্তার মধ্যে দুজনের মতে, চুক্তির মূল্য ৪ বিলিয়ন ডলারের বেশি, অন্য দুজনের হিসাব অনুযায়ী তা প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। সরবরাহ প্রক্রিয়া প্রায় দুই বছর ছয় মাসে সম্পন্ন হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি