ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

শরীফ ওসমান হাদির মৃত্যু: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সহিংসতা গুরুত্বের সঙ্গে প্রচারিত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫,  12:25 AM

news image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু এবং এর পরের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। বিবিসি, আলজাজিরা, রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যম লাইভ ব্লগ ও প্রতিবেদন মারফত ঢাকার চলমান পরিস্থিতি তুলে ধরছে।

শুক্রবার বিকেলে আলজাজিরা প্রধান শিরোনামে প্রকাশ করেছে, ‘আন্দোলনের প্রভাবশালী নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে’, যেখানে বলা হয়, গত বছর ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। গণমাধ্যমটি ঢাকার ঘটনায় লাইভ ব্লগে ধারাবাহিকভাবে প্রতিবেদনের মাধ্যমে পরিস্থিতি তুলে ধরছে।

রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশ রকড বাই ডেথ অব স্টুডেন্ট লিডার, গভর্নমেন্ট ব্লেমস ফ্রিঞ্জ এলিমেন্টস’। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে ছাত্রনেতার মৃত্যু অস্থিরতা উসকে দিয়েছে। পাশাপাশি গণমাধ্যম, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সরকার একদিনের শোক ঘোষণা করেছে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি