ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

শাকিব খানের ‘প্রিন্স’-এর জন্য শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

#

ডেস্ক রিপোর্ট

১০ নভেম্বর, ২০২৫,  12:42 AM

news image

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার রাতে মুম্বাইতে ডিওপি অমিত রায়ের মাধ্যমে বিগ বি’র সঙ্গে সাক্ষাৎ করেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা।

সাক্ষাৎকালে ‘প্রিন্স’-এর কনসেপ্ট ও নির্মাণ পরিকল্পনা সম্পর্কে জানতে চান অমিতাভ বচ্চন এবং ছবিটির জন্য আন্তরিক শুভকামনা জানান তিনি।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। ডিসেম্বরের শুরুতেই শুরু হবে শুটিং। বর্তমানে পরিচালক ও প্রযোজক প্রি-প্রোডাকশনের কাজে মুম্বাই অবস্থান করছেন।

সাক্ষাতের পর প্রযোজনা সংস্থার ফেসবুক পেজে পোস্ট করা হয়-  “সম্মানের মুহূর্ত! প্রিন্স টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি ছবিটির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।”

মুম্বাই থেকে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “অমিতাভ বচ্চন স্যার তখন শুটিংয়ে ছিলেন। অমিত দাদার মাধ্যমে আমরা সেখানে যাই। বাংলা সিনেমায় বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে তিনি খুব খুশি হন এবং শাকিব ভাই সম্পর্কে জিজ্ঞেস করেন। এমনকি বাংলাতেও কথা বলেন।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি