ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করার উদ্যোগ চলছে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬,  11:40 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক এক কর্মশালায় উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও গবেষণাভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করে গড়ে তুলতে কাজ করছে।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন না হওয়ার কারণেই দেশে বেকারত্ব বাড়ছে। তাই স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং মেধা পাচার রোধে মেধাবীদের দেশে থেকেই কাজ করার পরিবেশ তৈরির ওপর জোর দেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এসময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি