ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন

#

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬,  5:54 PM

news image

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও নানা ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। নতুন মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর ওয়াই-ফাই সংযুক্ত স্মার্ট গিজার, ডুয়েল মাউন্টিং সুবিধার গিজার এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডির গিজার। পাশাপাশি নতুন কয়েকটি সিরিজের ইলেকট্রিক কেটলি ও কম্বো মডেলের রুম হিটারও এনেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন মডেলের গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ পদার্থের আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত সিএইচএফ থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা প্রতিরোধে গিজারগুলোতে রয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা।

তিনি আরও জানান, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে ফুড গ্রেড উপাদান ব্যবহার করা হয়েছে। এসব উপাদান সংশ্লিষ্ট পরীক্ষাগারে পরীক্ষিত ও সনদপ্রাপ্ত বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্সে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি পরিবেশবান্ধব উপকরণও ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে উন্মোচন করা ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া আইওটি প্রযুক্তিনির্ভর এই গিজার ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের সাহায্যে মোবাইল ফোন থেকেও দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে নিরাপত্তার জন্য ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুবিধা রয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

নতুন মডেলের গিজারের মধ্যে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজার, ডুয়েল মাউন্টিং সুবিধাসম্পন্ন ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল।

এ ছাড়া ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজের কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে ওয়ালটন।

শীত উপলক্ষে প্রতিষ্ঠানটি এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে বলে জানিয়েছে ওয়ালটন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি