ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা

শুক্রবারেই মিলতে পারে নতুন কোচ, হাই-প্রোফাইলদের ভিড় বাফুফের তালিকায়

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৬,  9:14 PM

news image

বাংলাদেশ জাতীয় ফুটবল দল-এর নতুন কোচ কে হচ্ছেন—এই প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী শুক্রবারেই। আসন্ন ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দ্রুতই কোচ নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কোচ পদের জন্য জমা পড়া ১২৩টি জীবনবৃত্তান্ত থেকে বাছাই করে ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। আগামী তিন দিনের মধ্যেই এই ১০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে এবং সেখান থেকেই চূড়ান্ত কোচ নির্বাচন করা হবে।

সোমবার ফর্টিস ডাউনটাউন রিসোর্ট-এ অনুষ্ঠিত সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এ তথ্য জানান। তিনি বলেন, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুসহ তিন সদস্যের একটি কমিটি প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে।

প্রথমে ১২৩টি সিভি থেকে ধাপে ধাপে সংখ্যা কমিয়ে ৭৫, ৫৫, ২২ হয়ে শেষ পর্যন্ত ১০ জনে নামানো হয়। এখন এই শর্টলিস্টেড কোচদের সঙ্গে সরাসরি আলোচনা করে একজনকে চূড়ান্ত করা হবে।

বাফুফের কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের উন্নতি এবং নতুন তারকাদের অন্তর্ভুক্তির কারণে বিদেশি কোচদের আগ্রহ বেড়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচরা আবেদন করেছেন।

প্রধান কোচ নিয়োগের পর অন্যান্য কোচিং স্টাফও চূড়ান্ত করা হবে। গোলকিপিং ও ফিটনেস কোচের জন্য আলাদা আবেদন জমা পড়লেও, নতুন প্রধান কোচের মতামতকেই এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি