ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কারাগারে নির্যাতনের অভিযোগ তানভীরের তারেক রহমানকে অভিনন্দন গুতেরেসের জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর সংসদের বাইরে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বিরোধী দল বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

সংসদের বাইরে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বিরোধী দল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  2:53 PM

news image

সংসদের বাইরে বিরোধী দল সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আজম খান বলেন, দেশ গঠনে সরকারের পাশাপাশি বিরোধী দলকেও একসঙ্গে কাজ করতে হবে। সংসদে বিরোধী দল বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে পারে; তবে সংসদের বাইরে তাদের বিভিন্ন কর্মসূচি সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিচ্ছে, তাতে অতীতের রাজনৈতিক আন্দোলনের কথাও মনে পড়ে। তার ভাষ্য, এ ধরনের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

মন্ত্রী আরও বলেন, বিরোধী দলের বর্তমান কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ সহিংসতা দেখতে চায় না; তারা নির্ধারিত সময় পরপর নির্বাচন চায়।

তিনি বলেন, বিএনপি দেশ শাসনের দায়িত্ব নয়, বরং জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। হুমকি-ধমকি বা নাশকতার মাধ্যমে সরকারকে ফেলে দেওয়ার রাজনীতি আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নেতাকর্মীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং বিরোধী দলের কর্মসূচি নিয়ে বক্তব্য দেন। পরে তারা মিছিল বের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি