ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মিসেস রেহানা রহমান

#

বিজ্ঞপ্তি

০৩ নভেম্বর, ২০২৫,  11:44 PM

news image

মিসেস রেহানা রহমান সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ২৯ অক্টোবর ২০২৫ এ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৭৭তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় ব্যাংকের ভাইস চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়। 

মিসেস রেহানা রহমান বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা। তিনি বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিসেস রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার এই বিশাল অর্জনসমূহ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা।

মিসেস রেহানা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য (আজীবন) এবং সাবেক চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি। তিনি গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।   

মিসেস রেহানা রহমান খুলনার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে বি.এ. (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তার পিতা প্রয়াত আব্দুল ওয়াজেদ খান চৌধুরী ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী প্রয়াত এম. মশিউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, মিসেস রেহানা রহমান ২০০৮ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি