ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

সাবেক এএসপি রুহুল আমিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করছে দুদক

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫,  11:49 PM

news image

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরগুনা জেলা সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রুহুল আমিন এবং তাঁর স্ত্রী রোকসান আরা বেগমের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন ইতিমধ্যে মামলার সিদ্ধান্ত নিয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে শিগগির কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করবেন।

দুদকের অনুসন্ধানে রুহুল আমিনের নামে ১ কোটি ২ লাখ টাকার সম্পদ এবং ৫২ লাখ ৩৯ হাজার টাকার পারিবারিক ব্যয় পাওয়া গেছে। মোট হিসাব অনুযায়ী তাঁর অর্জিত সম্পদ দাঁড়ায় ১ কোটি ৫৫ লাখ টাকা। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় মাত্র ১ কোটি টাকা। ফলে ৫৪ লাখ ৭৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ শনাক্ত হয়েছে।

এ ছাড়া তাঁর চারটি ব্যাংক হিসাবে ৯৯ লাখ ২৩ হাজার টাকা জমা এবং ১ কোটি ৫ লাখ টাকা উত্তোলনসহ সর্বমোট ২ কোটি ৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে, যা সরকারি চাকরিজীবীর আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে, অনুসন্ধানে রুহুল আমিনের স্ত্রী রোকসান আরা বেগমের নামে ৩ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ এবং ৪২ লাখ ৮৬ হাজার টাকার ব্যয় পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদ দাঁড়ায় ৪ কোটি ১ লাখ টাকা। বৈধ আয়ের পরিমাণ পাওয়া গেছে ৩ কোটি ৬৩ লাখ টাকা, যার ফলে ৩৭ লাখ ৮২ হাজার টাকার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ চিহ্নিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি