ঢাকা ০৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন সাইবার সন্ত্রাস রোধে সরকারের সাহসী উদ্যোগ অন্ধকার ভেদ করে আলো ফিরিয়ে দিল বসুন্ধরা আই হসপিটাল তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক

সাভারের বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

#

ডেস্ক রিপোর্ট

২২ নভেম্বর, ২০২৫,  3:05 PM

news image

নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের পরদিনই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এ কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল। এটি ছিল স্বল্পমাত্রার কম্পন।

কেন্দ্রে দায়িত্বে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন, এটি ছিল “মাইনর ভূমিকম্প”, তবে স্থানীয়ভাবে অনেকেই হালকা ঝাঁকুনি অনুভব করেছেন।

এর মাত্র এক দিন আগে শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্যাঞ্চল। ভয়াবহ সেই কম্পনে দুই শিশুসহ মোট ১০ জনের মৃত্যু এবং ৬ শতাধিক মানুষ আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি