ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

সিনহা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, প্রদীপ–লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  12:02 AM

news image

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন সাক্ষর করার পর রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত ২ জুন ঘোষণা করা এ রায়ে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।

রায়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে হত্যার “মাস্টারমাইন্ড” হিসেবে উল্লেখ করে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সিনহা রাশেদের বুকের পাঁজরে পা দিয়ে চাপ দেন এবং গলা চেপে ধরেন, যা ময়নাতদন্তে প্রমাণিত। বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে চার রাউন্ড গুলি ছোড়ার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

হাইকোর্ট বলেছে, সাক্ষীদের জবানবন্দি, প্রযুক্তিগত প্রমাণ, দণ্ডপ্রাপ্তদের স্বীকারোক্তি ও ময়নাতদন্ত প্রতিবেদন বিচার বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আদালত মনে করে, মৃত্যুদণ্ডাদেশ বজায় রাখাই যুক্তিযুক্ত।

২০২০ সালের ৩১ জুলাই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি lower court প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি