ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা জারি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬,  2:34 PM

news image

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সব সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

নতুন নির্দেশনা অনুযায়ী, হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো হাসপাতাল হাম আক্রান্ত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে।

এতে আরও বলা হয়, ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের হাম রোগীদের পরিদর্শন করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে দর্শনার্থী প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভর্তিকৃত প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি হাসপাতালকে প্রতিদিনের হাম রোগীর তথ্য নিয়মিত এমআইএস সার্ভারে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় দ্রুত রোগ শনাক্তকরণ, আইসোলেশন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই হাসপাতালগুলোকে বাড়তি সতর্কতা ও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি