ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস

#

ডেস্ক রিপোর্ট

০৫ ডিসেম্বর, ২০২৫,  12:19 AM

news image

ব্রাজিল সিরি ‘এ’–তে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে সান্তোস। ইনজুরি–ঝুঁকি সঙ্গী করেও ক্লাবকে বাঁচাতে মাঠে নেমে ১৫ মিনিটে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন নেইমার।

বুধবার রাতে জুভেন্তুদের বিপক্ষে ঘরের মাঠে ৩–০ গোলে জয় পায় দলটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল করেন নেইমার।

৬৫ মিনিটে দ্বিতীয় এবং ৭৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

১৩৩৩ দিন পর হ্যাটট্রিক উদযাপন করলেন সাবেক বার্সেলোনা–পিএসজি তারকা। সর্বশেষ ২০২২ সালের ৯ এপ্রিল ক্লেমন্তের বিপক্ষে পিএসজির হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

এই জয়ে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে থাকা সান্তোস সিরি ‘এ’–তে থাকার পথ আরও মজবুত করেছে। ইনজুরিপ্রবণ নেইমার শতভাগ ফিট না হয়েও শৈশবের ক্লাবকে রক্ষায় খেলায় নামা—সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি