ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান, আবেগে ভাসল বিমানবন্দর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:27 PM

news image

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি হাতে একমুঠো মাটি তুলে নেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে তারেক রহমান যান পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে। পথে তাকে এক নজর দেখতে বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট মহাসড়ক পর্যন্ত হাজারো মানুষ অবস্থান নেন।

এদিনের জনসমাগমকে বিএনপি নেতারা দলের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি