ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

২০০ আসনে জিতলেও জাতীয় সরকার করবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৫,  12:21 AM

news image

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ২০০ আসনে জয়ী হলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাজধানীর গুলশানে ৯ ইউরোপীয় দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। কূটনীতিকরা রোহিঙ্গা সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনী ইশতেহার এবং নির্বাচন পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জামায়াত তাদের আশ্বস্ত করে—নির্বাচনে জয়ী সব মত ও পথের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে।

বিএনপির জাতীয় সরকার গঠনের পরিকল্পনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “জামায়াত কোনো দলকেই বাদ দেবে না। আগামী পাঁচ বছর স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, আইনের শাসন ও দুর্নীতি দমনে জাতীয় সরকার প্রয়োজন।”

তিনি আরও জানান, জাতীয় সরকারের অংশ হতে চাইলে দুর্নীতি না করা, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া এবং সবার জন্য সমান বিচার নিশ্চিত করার অঙ্গীকার থাকতে হবে।

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে উভয় প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, নরওয়ে, জার্মানি, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ও আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ড. মাহমুদুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি