ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

২০ টাকায় ‘গুরু’ কার্বোনেটেড বেভারেজ

#

বিজ্ঞপ্তি

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  5:44 PM

news image

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক গুরু কার্বোনেটেড বেভারেজ-এর দাম কমানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে পানীয়টি পাওয়া যাবে মাত্র ২০ টাকায়, যা আগে ছিল ২৫ টাকা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু কার্বোনেটেড বেভারেজ অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে আরো বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত এনার্জি ড্রিংক।

বুধবার এ উপলক্ষে রাজধানীর বনানী দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, জিএম ও দেশবন্ধু গ্রুপের অন্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান বলেন, দেশবন্ধু গ্রুপ সবসময় ভোক্তাদের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুরু কার্বোনেটেড বেভারেজের নতুন মূল্য আমাদের সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। - সংবাদ বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি