ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘জে’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ১৭ জুন থেকে মেসিদের মিশন শুরু

#

স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৫,  12:29 AM

news image

কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও ফেভারিটদের তালিকায় আছে লিওনেল স্কালোনির দল। এবারের আসরে আলবিসেলেস্তেরা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ আফ্রিকার আলজেরিয়া, ইউরোপের অস্ট্রিয়া ও এশিয়ার জর্ডান।

১১ জুন পর্দা উঠলেও আর্জেন্টিনাকে মাঠে দেখতে অপেক্ষা করতে হবে ১৭ জুন পর্যন্ত। বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের গ্রুপ পর্ব। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে রাত ১১টায়, আর ২৮ জুন জর্ডানের বিপক্ষে সকাল ৮টায় মাঠে নামবে মেসির দল।

বিশ্বকাপে টাইটেল ধরে রাখার পথে তিন ম্যাচই গুরুত্বপূর্ণ হবে আর্জেন্টিনার জন্য। গ্রুপ পর্বেই স্কালোনির দলের শক্তি-স্থিতি যাচাইয়ের সুযোগ মিলবে সমর্থকদের।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি