ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ ওয়ালটনের লক্ষ্য শিরোপা অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ

#

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬,  7:00 PM

news image

‘তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘শ্রোতা উৎসব ২০২৬’ সম্পন্ন হয়েছে। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ উৎসবের বিশেষ পর্বে গণযোগাযোগে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গণমাধ্যমকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ও আজকেরসংবাদ২৪.কম-এর সম্পাদক ফয়জুল আহমদ এবং ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।

২০২৩-২০২৬ কর্মপর্বে সাউথ এশিয়া রেডিও ক্লাবের উন্নয়ন, অগ্রগতি এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সংবাদ জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশের মাধ্যমে গণযোগাযোগে অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

উৎসবের প্রথম দিন শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উৎসবের উদ্বোধক, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল। এ সময় তাঁরা পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ড. মির শাহ আলম বলেন, “তথ্য ও বেতারের সঠিক মেলবন্ধনই পারে একটি সমাজকে আলোর পথ দেখাতে। সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ দীর্ঘ ২৯ বছর ধরে বেতার শ্রোতাদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সমাজকল্যাণে যে ভূমিকা রাখছে, তা বেতারের ইতিহাসে অনন্য মাইলফলক। বিশেষ করে গণমাধ্যমকর্মীরা যেভাবে এসব ভালো কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তা গণযোগাযোগের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।”

দিদারুল ইকবাল বলেন, “বেতার কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শিক্ষা ও সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য ও বেতারের এই মেলবন্ধনে গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। ২০২৩-২০২৬ কর্মপর্বে আমাদের ক্লাবের উন্নয়ন, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে দেশের প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড। ক্লাবের কার্যক্রম সংবাদমাধ্যমের মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ ও ফয়জুল আহমদ যে অবদান রেখেছেন, এই স্বীকৃতি তারই প্রতিফলন।”

সম্মাননা পেয়ে ফয়জুল আহমদ বলেন, “তথ্য ও বেতারের এই মেলবন্ধনকে সংবাদমাধ্যমের পাতায় তুলে ধরতে পেরে আমি আনন্দিত। এই সম্মাননা আগামী দিনে সমাজ ও গণমানুষের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রেরণা জোগাবে।”

অন্যদিকে, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও সংবাদমাধ্যমে ক্লাবের কার্যক্রম প্রচারে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

আয়োজকেরা জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ প্রতিবছর ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে। এ পর্যন্ত সিলেটের তিনজন গণমাধ্যমকর্মী এ সম্মাননা অর্জন করেছেন।

দুই দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল এবং প্রতিবেশী দেশ ভারত থেকে আসা বেতার শ্রোতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, কবি, সাংবাদিক ও বিশিষ্টজনেরা অংশ নেন।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘সুবাস’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন; সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবালসহ ক্লাবের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের প্রতিনিধিরা।

এ ছাড়া পশ্চিমবঙ্গ, ভারতসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বেতার শ্রোতা এবং সিলেটের বিভিন্ন চা-বাগান ও স্থানীয় ইউনিটের সদস্যরা উৎসবে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ইয়ামিন হোসেন, মো. সাইদুর রহমান সাফিন, মো. ইয়াসিন উল্লাহ শিশির, মোহাম্মদ মোখলেছুর রহমান ছোটন, মোহাম্মদ সুমন আহমেদ, এম. এইচ. মামুন রশীদ, মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিধান বড়ুয়া, শেখ মোহাম্মদ আজাদ, আক্তার হোসেন, মুশফিকুর রহমান (সাহিল), সন্দীপ রায়, রায়হান আহমদ রাশেদ, আ. আলীম, মো. তামিম উদ্দিন, এম এ ওয়াদুদ আল মামুন, মো. ময়নুল হক, মাওলানা মো. রফিকুল ইসলাম, নোমান উদ্দিন রায়হান, ফয়ছল আহমদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের সদস্য ও প্রতিনিধিরা।

উৎসবে অংশগ্রহণকারী অন্যান্য শ্রোতা ও সদস্যদের মধ্যে সিলেটের বিভিন্ন চা-বাগান, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং অন্যান্য এলাকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি