ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না’- বিসিবি পরিচালক আসিফ আকবরের অভিযোগ

#

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫,  12:34 AM

news image

দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তার অভিযোগ, ফুটবল ম্যাচের কারণে দেশের বিভিন্ন জেলায় ক্রিকেট খেলা বাধাগ্রস্ত হচ্ছে।

রোববার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবি আয়োজিত জেলা ও বিভাগীয় কোচ ও সংগঠকদের নিয়ে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ আকবর বলেন, ‘ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে।’

তিনি আরও জানান, আগামী ১২ নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা থাকলেও ২৪ নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচ। ‘এই সমস্যাটা শুধু কুমিল্লার না, প্রায় সব জেলাতেই একই অবস্থা,’ বলেন আসিফ।

তবে শেষ পর্যন্ত সমঝোতার আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘আমাদের এনএসসির কাছ থেকে বছরে একটি সূচি দরকার-কোন মাসে কোন খেলা হবে। ফুটবলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানেই যেতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি