ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘সেভেন সিস্টার্স’ হুমকির প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫,  12:14 AM

news image

ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির প্রতিবাদে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে টিপরা মোথা পার্টির যুব সংগঠন ইয়ুথ টিপরা ফেডারেশন (ওয়াইটিএফ)।

শুক্রবার সংগঠনটির কয়েকশ নেতাকর্মী হাইকমিশনের কিছু দূরে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইকমিশনের প্রায় ২০০ মিটার আগেই ব্যারিকেড দেয় পুলিশ। সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ চলাকালে সংগঠনটির নেতাকর্মীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে স্লোগান দেন এবং ‘সেভেন সিস্টার্স’ নিয়ে করা বক্তব্যের নিন্দা জানান।

পুলিশ জানায়, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা বিবেচনায় আগেভাগেই ওই এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিক্ষোভকারীদের হাইকমিশন ভবনের কাছে যেতে দেওয়া হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি