ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ছয় ঘণ্টা অবরুদ্ধ, পুলিশের সহায়তায় মুক্ত

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:51 PM

news image

সচিবালয়ে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিক্ষোভরত নন–ক্যাডার কর্মকর্তা–কর্মচারীরা বুধবার বিকেল আড়াইটার দিকে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের অফিস ঘিরে ফেলেন। প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ রাখার পর রাত ৮টা ২০ মিনিটে পুলিশের সহায়তায় তিনি দপ্তর ত্যাগ করেন।

বিক্ষোভকারীরা জানায়, সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমানভাবে ২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবি তাঁরা দীর্ঘদিন ধরে করে আসছেন। বিভিন্ন দপ্তরের কর্মীরা অতিরিক্ত ভাতা পেলেও সচিবালয়ের নন–ক্যাডার কর্মকর্তারা সেই সুবিধা পান না—এই অভিযোগও তুলে ধরেন আন্দোলনকারীরা।

অবরুদ্ধ অবস্থায় উপদেষ্টা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ভাতা চালুর ব্যবস্থা নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তাৎক্ষণিক প্রজ্ঞাপন ছাড়া অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ নম্বর ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি